Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা ৭ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার আজ থেকে রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট সিলেটে টিলা কাটার দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী

সিলেট’সহ সারা দেশে ১,২৮৫ হাসপাতাল-ক্লিনিক অবৈধ

স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে, সারা দেশে ১ হাজার ২৮৫টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ৪১৫টি। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগে ২৫২টি এবং চট্টগ্রাম বিভাগে ২৪০টি।

এ ছাড়া রংপুর বিভাগে ১১১টি, খুলনায় ১৫৬টি, রাজশাহীতে ৫৫টি, বরিশালে ৪৮টি এবং সিলেট বিভাগে ৮টি অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। অবৈধভাবে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যাতে সাধারণ মানুষ অননুমোদিত প্রতিষ্ঠানের প্রতারণা বা ঝুঁকির শিকার না হন, সে জন্য অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেই চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা

সিলেট’সহ সারা দেশে ১,২৮৫ হাসপাতাল-ক্লিনিক অবৈধ

Update Time : ০৭:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে, সারা দেশে ১ হাজার ২৮৫টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ৪১৫টি। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগে ২৫২টি এবং চট্টগ্রাম বিভাগে ২৪০টি।

এ ছাড়া রংপুর বিভাগে ১১১টি, খুলনায় ১৫৬টি, রাজশাহীতে ৫৫টি, বরিশালে ৪৮টি এবং সিলেট বিভাগে ৮টি অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। অবৈধভাবে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যাতে সাধারণ মানুষ অননুমোদিত প্রতিষ্ঠানের প্রতারণা বা ঝুঁকির শিকার না হন, সে জন্য অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেই চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ শিক্ষকের পদত্যাগ