Dhaka ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৭১১, মশা নিধনে সিটি কর্পোরেশনের নজরদারি নিয়ে প্রশ্ন মাস শেষের আগেই পকেট খালি, সংসার চালাতে ঋণে ডুবছেন চাকরিজীবীরা প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধ র্ষ ণের শিকার তরুণী জৈন্তাপুরে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় মিলল দেশি কড়ি কাইট্টা, উদ্ধারের পর অবমুক্ত ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল কিশোরীকে ধ র্ষ ণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর আগে মন্ত্রীর সফরসূচিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছিল।

গত ২১ জুন কাতারের আল শাহানিয়া শহরের শামাল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। তারা হলেন—জসিম উদ্দিন, জিবাল আহমেদ, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও আবদুল কাদের।

নিহতদের সবাই কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ৩০ জুন মরদেহগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি ব্যবস্থাপনায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ দেশে ফেরানোর ব্যয় বহন করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

সরকারি আর্থিক সহায়তার অংশ হিসেবে এবার নিহতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো। এ সহায়তা শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে সহায়তার পাশাপাশি প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে টেকনাফে দুই ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ বাবার
Tag :
জনপ্রিয় পোস্ট

আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

Update Time : ০৭:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর আগে মন্ত্রীর সফরসূচিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছিল।

গত ২১ জুন কাতারের আল শাহানিয়া শহরের শামাল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। তারা হলেন—জসিম উদ্দিন, জিবাল আহমেদ, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও আবদুল কাদের।

নিহতদের সবাই কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ৩০ জুন মরদেহগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি ব্যবস্থাপনায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ দেশে ফেরানোর ব্যয় বহন করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

সরকারি আর্থিক সহায়তার অংশ হিসেবে এবার নিহতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো। এ সহায়তা শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে সহায়তার পাশাপাশি প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ওসিকে হুমকি দেওয়া বিএনপি নেতার জামিন