Dhaka ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

  • desk news
  • Update Time : ০৭:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৩৭ Time View

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি গেজেট জারি করা হয়েছে।

গেজেট অনুযায়ী, নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এম রশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের।

তাদের মধ্যে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, আব্দুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর এবং নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর, মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালী জেলার দায়িত্ব পেয়েছেন।

নতুন দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপে সমন্বয় এবং সরকারি কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি করবেন।

আরও পড়ুনঃ  নানান ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট: অভিযোগ মেহজাবীন চৌধুরীর
Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

Update Time : ০৭:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি গেজেট জারি করা হয়েছে।

গেজেট অনুযায়ী, নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এম রশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের।

তাদের মধ্যে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, আব্দুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর এবং নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর, মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালী জেলার দায়িত্ব পেয়েছেন।

নতুন দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপে সমন্বয় এবং সরকারি কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি করবেন।

আরও পড়ুনঃ  ওসমানী হাসপাতালের পরিচালক বদলি, নতুন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হোসেন