Dhaka ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • desk news
  • Update Time : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৫ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘নতুন বাংলাদেশ’-এর অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মঞ্চ। সেখানে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সম্ভাবনা ও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হবে। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ভারত সফর নিয়ে আলোচনা চলছে

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সমস্যা ও মতপার্থক্য থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব

জ্বালানি খাতের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ খাতের দিকে তাকালেই কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা হয়েছে, তা বোঝা যায়।

তিনি বলেন, বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

মক্কা চুক্তি নিয়ে আলোচনা

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়।

তিনি বলেন, বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেই বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উদ্যোগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

চাহিদা থাকায় বোয়িং কেনা হচ্ছে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ নিয়ে প্রশ্ন, শিক্ষাগত যোগ্যতা ও আইন লঙ্ঘনের অভিযোগ

প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হতে পারে বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে আশাবাদ

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির বিষয়ে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ আমলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছিল।

বর্তমান সরকার ওই সিন্ডিকেট ভেঙে দিয়েছে দাবি করে তিনি বলেন, এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘নতুন বাংলাদেশ’-এর অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মঞ্চ। সেখানে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সম্ভাবনা ও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হবে। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ভারত সফর নিয়ে আলোচনা চলছে

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সমস্যা ও মতপার্থক্য থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব

জ্বালানি খাতের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ খাতের দিকে তাকালেই কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা হয়েছে, তা বোঝা যায়।

তিনি বলেন, বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

মক্কা চুক্তি নিয়ে আলোচনা

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়।

তিনি বলেন, বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেই বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উদ্যোগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

চাহিদা থাকায় বোয়িং কেনা হচ্ছে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে।

আরও পড়ুনঃ  হচ্ছে না বিপিএল, বিকল্প টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির