Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক দেড় বছরেই বন্ধ সিলেটের ওয়াইফাই সিটি, পড়ে আছে কোটি টাকার সরঞ্জাম সিলেট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত, ৯ লাখ টাকায় আপস ৫ ‘গাঁজাখোর’ আটকের পর বেরিয়ে এলো আসল পরিচয় আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ, মিলছে কোটি টাকার সন্দেহজনক লেনদেন জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর…

জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর…

ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রী শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও ওই শিশুটির প্রতিবেশী।

জানা গেছে, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে শিশুটি মিরাজের বাড়িতে তার এক সহপাঠীর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় মিরাজ শিশুটিকে জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। পরে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন মিরাজ। পর বাড়ি গিয়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে মিরাজকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মনিরুজ্জামান। তিনি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মিরাজকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, একজন শিশুর সাথে যে ঘটনা ঘটেছে এটা অমার্জনীয়। এই অপরাধের জন্য সংশ্লিষ্ট ধারার সর্বোচ্চ রায়টা আদালত দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

আরও পড়ুনঃ  ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২

জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর…

Update Time : ০২:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রী শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও ওই শিশুটির প্রতিবেশী।

জানা গেছে, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে শিশুটি মিরাজের বাড়িতে তার এক সহপাঠীর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় মিরাজ শিশুটিকে জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। পরে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন মিরাজ। পর বাড়ি গিয়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে মিরাজকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মনিরুজ্জামান। তিনি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মিরাজকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, একজন শিশুর সাথে যে ঘটনা ঘটেছে এটা অমার্জনীয়। এই অপরাধের জন্য সংশ্লিষ্ট ধারার সর্বোচ্চ রায়টা আদালত দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

আরও পড়ুনঃ  ৪৯ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি