Dhaka ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ জামায়াতের বাধায় গোপনে সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমিকে গ্রেপ্তারে অভিযান নিয়ে যা জানা গেল মাথা টেপানোর ‘বাহানায়’ ডেকে ছাত্রের মুখে রুমাল চেপে ধরেন মাদরাসা শিক্ষক ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে হাসপাতালে সুনামগঞ্জের এসিল্যান্ড তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা এমপির বক্তব্যে ইউএনও’র হাততালি, ব্যাখ্যার সময় বনে গেলেন ‘বিএনপি নেতা’ ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’

ভাড়া বাসায় জমিয়ে ইয়াবা খাচ্ছিলেন পুলিশ সদস্য, অতঃপর…

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।আটকরা হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ট্র্যাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৮)। জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, প্রায় মাস খানেক আগে রংপুরের কাউনিয়া উপজেলা এলাকার জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। হঠাৎ করে তার ওই বাসায় মাদকসেবীদের যাতায়াত শুরু হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে শুক্রবার রাতে এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ জাহাঙ্গীর আলমের ঘরে অভিযান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশে সোপর্দ করে। আটক তিনজনের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুনঃ  তাজমিনের ১৭ দিনের প্রেমিক কে এই রাজু
Tag :
জনপ্রিয় পোস্ট

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভাড়া বাসায় জমিয়ে ইয়াবা খাচ্ছিলেন পুলিশ সদস্য, অতঃপর…

Update Time : ০৭:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬