Dhaka ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ওরফে ধান্দা রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

 

রোববার (২৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ঢাকায় অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।

 

পুলিশ জানায়, ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে ঘটে কোহিনূর হত্যাকাণ্ড। এই ঘটনায় কোহিনুরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে মামলা দায়ের করেন। চাঁদপুর সদর মডেল থানার মামলা নাম্বার ৪১, তারিখ ২৩/৮/২০১৫। জি আর ৪৬১/২০১৫।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

কোহিনূর হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকের গ্রেপ্তারে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষ বিএনপির ৫০ কর্মী আহত
Tag :
জনপ্রিয় পোস্ট

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার

Update Time : ১২:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ওরফে ধান্দা রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

 

রোববার (২৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ঢাকায় অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।

 

পুলিশ জানায়, ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে ঘটে কোহিনূর হত্যাকাণ্ড। এই ঘটনায় কোহিনুরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে মামলা দায়ের করেন। চাঁদপুর সদর মডেল থানার মামলা নাম্বার ৪১, তারিখ ২৩/৮/২০১৫। জি আর ৪৬১/২০১৫।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

কোহিনূর হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকের গ্রেপ্তারে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  চাকরিবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রামরাজত্ব’ গড়েছেন এই সরকারি প্রকৌশলী