প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে

প্রাথমিক শিক্ষায় মূল্যায়ন পদ্ধতিতে আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা পুনরায় চালু করা হবে। উল্লেখ্য, ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময় এ দুই শ্রেণিতে পরীক্ষা তুলে দিয়ে সম্পূর্ণ ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছিল। […]
সড়ক অবরোধ করে আন্দোলন করছে সিলেট পলিটেকনিক এর শিক্ষার্থীরা

সিলেট নগরীতে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ১টার দিকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চৌহাট্টা এলাকায় সড়কে অবস্থান নিয়ে প্রায় ২০ মিনিট অবরোধ কর্মসূচি পালন করেন। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হলে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। বিক্ষোভকারীরা ১০ম […]
বিইউবিটিতে স্টুডেন্ট রিসার্চ আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বিইউবিটিতে চলমান বিইউবিটি রিসার্চ উইক ২০২৬ এর অংশ হিসেবে বিইউবিটি রিসার্চ গ্রাজুয়েশন স্কুলের উদ্যোগে চতুর্থ দিনে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট রিসার্চ আইডিয়া কম্পিটিশন। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও গবেষণাধর্মী আইডিয়া উপস্থাপন করার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিচারকমণ্ডলীর সামনে নিজেদের ধারণা উপস্থাপন করে। চূড়ান্ত পর্বে […]
ডিআইইউর ১৩তম সমাবর্তনে ডিগ্রি পেলেন ৪০২০ শিক্ষার্থী

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চার হাজার ২০ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। গতকাল বুধবার সাভারের খাগান এলাকায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পাঁচ স্নাতককে চ্যান্সেলর্স গোল্ড মেডেল, চার স্নাতককে চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিন স্নাতককে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের […]
১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল শনিবার শুরু

উনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬ শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। উৎসবটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে ২৪টি দেশের নির্মাতাদের জমা দেওয়া ১৩১টি চলচ্চিত্র থেকে ছয়টি বিভাগে ২৫টি […]
সংকট নিরসনে হস্তক্ষেপ চান কারিগরি শিক্ষার্থীরা

ন্যায়সংগত হস্তক্ষেপের প্রত্যাশা জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। এতে কারিগরি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, প্রকৌশল খাতে চলমান বৈষম্যের অবসান এবং জাতীয় উন্নয়নে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সভাপতি মাসফিক ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের […]
১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া

দেশের বিভিন্ন জেলায় ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সঠিক নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে প্রচারিত ওই চিঠিটি ভুয়া ও বিভ্রান্তিকর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার সচিব রাজীব কুমার সরকারের সই করা এক স্মারকে জানানো হয়, সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের […]