Dhaka ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল শনিবার শুরু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৮ Time View

উনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬ শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। উৎসবটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে ২৪টি দেশের নির্মাতাদের জমা দেওয়া ১৩১টি চলচ্চিত্র থেকে ছয়টি বিভাগে ২৫টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়।

এবারের বিভাগগুলো হলো— শর্ট ফিল্ম, ওয়ান মিনিট, ভার্টিক্যাল ফিল্ম, ওপেন ডোর, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর জাহরা নুসরাত, এইচআর ও স্ট্র্যাটেজিক ম্যানেজার এস. এম. রাহনুমা অপসরা, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর সোহান শেখ এবং পিআর ও মিডিয়া ম্যানেজার মোস্ত. রাফিয়া সুলতানা।

উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি ইউল্যাব ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার) চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ বছর প্রথমবারের মতো যুক্ত হওয়া সিটিজেন জার্নালিজম বিভাগে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, বাস্তব সমস্যা ও প্রান্তিক মানুষের গল্প তুলে ধরা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে চলচ্চিত্রের পেছনের কোনো দক্ষ ক্রু সদস্যকে।

ডিআইএমএফএফ ২০২৬-এর জুরি বোর্ডে রয়েছেন নেপালি নির্মাতা দীপেন্দ্র গৌচান, বাংলাদেশি পরিচালক শেখ রাজিবুল ইসলাম, ফরাসি নির্মাতা লিওন দেস্ক্লোজো এবং বাংলাদেশি-ব্রিটিশ লেখক ও নির্মাতা লীসা গাজী।

আরও পড়ুনঃ  ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল শনিবার শুরু

Update Time : ০৮:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

উনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬ শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। উৎসবটি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে ২৪টি দেশের নির্মাতাদের জমা দেওয়া ১৩১টি চলচ্চিত্র থেকে ছয়টি বিভাগে ২৫টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়।

এবারের বিভাগগুলো হলো— শর্ট ফিল্ম, ওয়ান মিনিট, ভার্টিক্যাল ফিল্ম, ওপেন ডোর, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর জাহরা নুসরাত, এইচআর ও স্ট্র্যাটেজিক ম্যানেজার এস. এম. রাহনুমা অপসরা, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর সোহান শেখ এবং পিআর ও মিডিয়া ম্যানেজার মোস্ত. রাফিয়া সুলতানা।

উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি ইউল্যাব ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার) চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ বছর প্রথমবারের মতো যুক্ত হওয়া সিটিজেন জার্নালিজম বিভাগে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, বাস্তব সমস্যা ও প্রান্তিক মানুষের গল্প তুলে ধরা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে চলচ্চিত্রের পেছনের কোনো দক্ষ ক্রু সদস্যকে।

ডিআইএমএফএফ ২০২৬-এর জুরি বোর্ডে রয়েছেন নেপালি নির্মাতা দীপেন্দ্র গৌচান, বাংলাদেশি পরিচালক শেখ রাজিবুল ইসলাম, ফরাসি নির্মাতা লিওন দেস্ক্লোজো এবং বাংলাদেশি-ব্রিটিশ লেখক ও নির্মাতা লীসা গাজী।

আরও পড়ুনঃ  সিলেটে সড়ক-ফুটপাত দখল করে ব্যবসা, ৯ হকার আটক