Dhaka ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালী রেলগেটে সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন ৮ বছরের সাজিদ ‘অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার’ ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে তরুণীর অবস্থান ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ

সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে লায়েস মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাস টার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত লায়েস মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কে বা কারা ওই যুবককে কদমতলী বাস টার্মিনাল এলাকায় ফেলে রেখে যায়। পরদিন শুক্রবার বিকেলে স্থানীয়রা সেখানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান বলেন, কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় পোস্ট

সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট

সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার

Update Time : ০৫:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে লায়েস মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাস টার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত লায়েস মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কে বা কারা ওই যুবককে কদমতলী বাস টার্মিনাল এলাকায় ফেলে রেখে যায়। পরদিন শুক্রবার বিকেলে স্থানীয়রা সেখানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান বলেন, কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কাঠের খুঁটিতে বিদ্যুৎ ব্যবহার—ঝুঁকিতে জননিরাপত্তা