Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ত্র হাতে ‘অভিযানে’ প্রতিমন্ত্রী ইশরাক, নির্বাচনি হলফনামায় ছিল না ‘বৈধ’ অস্ত্রের উল্লেখ আজ বিশ্ব বস দিবস: কর্মক্ষেত্রে ভালো বসের গুরুত্ব কতটা? অটোরিকশার ওপর উঠে গেল মালবাহী ট্রাক, নিহত ৫ বন্দরে পূজার ছুটির ‘ধাক্কা’ শুল্ক না দিয়েই ৭ কোটি টাকার পণ্য ছাড়! অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি রণ.ক্ষেত্র উত্তরা: পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, লাশের ওপর দিয়ে গেল আরেক ট্রেন ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা কক্সবাজারে রিসোর্টে আ গুনে নিহত বেড়ে ১০ নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

আবারও চালু হচ্ছে যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট ভিসা

  • Desk News
  • Update Time : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৬৮১ Time View

বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে চায় যুক্তরাজ্য

অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে বৈধভাবে প্রবেশের সুযোগ আরও সম্প্রসারণ করতে চায় ব্রিটিশ সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে দেশটি।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের এ আগ্রহের কথা জানান।

বৈঠকে সারাহ কুক বলেন, অনিয়মিত অভিবাসন কমাতে যুক্তরাজ্যে প্রবেশের বৈধ পথ আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে দেশটির বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারী দেশের তালিকায় বাংলাদেশ বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে। তবে যুক্তরাজ্য বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করে। এ কারণে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদন অনুমোদনের হার তুলনামূলকভাবে কম।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে মোট আশ্রয় আবেদনের ৪০ শতাংশ অনুমোদিত হলেও বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে অনুমোদনের হার ছিল মাত্র ১৪ শতাংশ।

বৈঠকে মানবপাচার ও অভিবাসনপ্রত্যাশীদের শোষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। অনিয়মিত পথে যুক্তরাজ্যে যাওয়ার ঝুঁকি কমাতে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন ব্রিটিশ হাইকমিশনার।

এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছ থেকে বাস্তবভিত্তিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Tag :
জনপ্রিয় পোস্ট

অস্ত্র হাতে ‘অভিযানে’ প্রতিমন্ত্রী ইশরাক, নির্বাচনি হলফনামায় ছিল না ‘বৈধ’ অস্ত্রের উল্লেখ

আবারও চালু হচ্ছে যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট ভিসা

Update Time : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে চায় যুক্তরাজ্য

অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে বৈধভাবে প্রবেশের সুযোগ আরও সম্প্রসারণ করতে চায় ব্রিটিশ সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে দেশটি।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের এ আগ্রহের কথা জানান।

বৈঠকে সারাহ কুক বলেন, অনিয়মিত অভিবাসন কমাতে যুক্তরাজ্যে প্রবেশের বৈধ পথ আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে দেশটির বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারী দেশের তালিকায় বাংলাদেশ বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে। তবে যুক্তরাজ্য বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করে। এ কারণে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদন অনুমোদনের হার তুলনামূলকভাবে কম।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে মোট আশ্রয় আবেদনের ৪০ শতাংশ অনুমোদিত হলেও বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে অনুমোদনের হার ছিল মাত্র ১৪ শতাংশ।

বৈঠকে মানবপাচার ও অভিবাসনপ্রত্যাশীদের শোষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। অনিয়মিত পথে যুক্তরাজ্যে যাওয়ার ঝুঁকি কমাতে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন ব্রিটিশ হাইকমিশনার।

এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেন, যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছ থেকে বাস্তবভিত্তিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র