Dhaka ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অটোরিকশার ওপর উঠে গেল মালবাহী ট্রাক, নিহত ৫ বন্দরে পূজার ছুটির ‘ধাক্কা’ শুল্ক না দিয়েই ৭ কোটি টাকার পণ্য ছাড়! অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি রণ.ক্ষেত্র উত্তরা: পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, লাশের ওপর দিয়ে গেল আরেক ট্রেন ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা কক্সবাজারে রিসোর্টে আ গুনে নিহত বেড়ে ১০ নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা হঠাৎ শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় অভ্যন্তরে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ট্রলারডুবিতে প্রাণ গেল ছেলে-পুত্রবধূ-নাতির, এখনও নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সজিব, তার স্ত্রী সামিনা এবং তাদের ছেলে সামিন। পরিবারের আরেক সদস্য হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুরে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে জানাজা শেষে নিহত তিনজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও জানাজায় অংশ নেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সোনারগাঁয়ের বৈদ্যের বাজার এলাকার কাছাকাছি মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে মোট ১৩ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন—হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, পুত্রবধূ সামিনা ও নাতি সামিন—নিখোঁজ হন। পরে উদ্ধার তৎপরতার মাধ্যমে সজিব, সামিনা ও সামিনের মরদেহ পাওয়া যায়।

শনিবার তাদের মরদেহ নিজ গ্রামে নিয়ে আসার পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

এদিকে হেলাল উদ্দিনের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সংশ্লিষ্টদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের আরেক সদস্য শিরিনা বেগম দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন।

নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ধ র্ষ ণের পর মা-মেয়েকে হ ত্যা, বিচারের অপেক্ষায় পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

অটোরিকশার ওপর উঠে গেল মালবাহী ট্রাক, নিহত ৫

ট্রলারডুবিতে প্রাণ গেল ছেলে-পুত্রবধূ-নাতির, এখনও নিখোঁজ বাবা

Update Time : ১২:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় কুমিল্লার হোমনার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সজিব, তার স্ত্রী সামিনা এবং তাদের ছেলে সামিন। পরিবারের আরেক সদস্য হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুরে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে জানাজা শেষে নিহত তিনজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও জানাজায় অংশ নেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সোনারগাঁয়ের বৈদ্যের বাজার এলাকার কাছাকাছি মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে মোট ১৩ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন—হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, পুত্রবধূ সামিনা ও নাতি সামিন—নিখোঁজ হন। পরে উদ্ধার তৎপরতার মাধ্যমে সজিব, সামিনা ও সামিনের মরদেহ পাওয়া যায়।

শনিবার তাদের মরদেহ নিজ গ্রামে নিয়ে আসার পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

এদিকে হেলাল উদ্দিনের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সংশ্লিষ্টদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের আরেক সদস্য শিরিনা বেগম দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন।

নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ