Dhaka ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৭১১, মশা নিধনে সিটি কর্পোরেশনের নজরদারি নিয়ে প্রশ্ন মাস শেষের আগেই পকেট খালি, সংসার চালাতে ঋণে ডুবছেন চাকরিজীবীরা প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধ র্ষ ণের শিকার তরুণী জৈন্তাপুরে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় মিলল দেশি কড়ি কাইট্টা, উদ্ধারের পর অবমুক্ত ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন, ১০ শলাকার মূল্য ৬৫ টাকা

  • desk news
  • Update Time : ১২:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪০ Time View

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ৬২ টাকা ও তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পরিবর্তন করে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনর্নির্ধারণ করা হবে।

এ লক্ষ্যে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারসংক্রান্ত বিধিমালার দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট প্রস্তাবটি অনুমোদন দেওয়ায় পরবর্তী ধাপে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন মূল্য কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে সিগারেটের মূল্য কাঠামো পুনর্নির্ধারণের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে সিগারেটের বেচাকেনা কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টদের আশা।

মন্ত্রিসভার বৈঠকে সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের পাশাপাশি স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের বিধিমালা সংশোধনের বিষয়টিও অনুমোদন করা হয়েছে। ফলে নতুন মূল্য কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্যে ৩ টাকা বৃদ্ধি পাবে। এতে ভোক্তা পর্যায়ে সিগারেটের দাম বাড়ার পাশাপাশি এ খাত থেকে সরকারের রাজস্ব আদায়েও প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজা উপলক্ষ্যে ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল
Tag :
জনপ্রিয় পোস্ট

পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন, ১০ শলাকার মূল্য ৬৫ টাকা

Update Time : ১২:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ৬২ টাকা ও তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পরিবর্তন করে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনর্নির্ধারণ করা হবে।

এ লক্ষ্যে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারসংক্রান্ত বিধিমালার দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট প্রস্তাবটি অনুমোদন দেওয়ায় পরবর্তী ধাপে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন মূল্য কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে সিগারেটের মূল্য কাঠামো পুনর্নির্ধারণের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে সিগারেটের বেচাকেনা কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টদের আশা।

মন্ত্রিসভার বৈঠকে সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের পাশাপাশি স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের বিধিমালা সংশোধনের বিষয়টিও অনুমোদন করা হয়েছে। ফলে নতুন মূল্য কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্যে ৩ টাকা বৃদ্ধি পাবে। এতে ভোক্তা পর্যায়ে সিগারেটের দাম বাড়ার পাশাপাশি এ খাত থেকে সরকারের রাজস্ব আদায়েও প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  সিলেটের পুরোনো কারাগারে হবে পার্ক ও মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর, পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব