Dhaka ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম সুকেশ বিতর্কের কথা বলতে গিয়ে কাঁদলেন নোরা ফাতেহি সিলেটে বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট, সক্রিয় ১৫ গ্রুপ ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ আসামি ২৯ কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন করলো প্রেমিক, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য ঋণের বোঝা মাথায় নিয়ে আমেরিকা, বন্দুকের গুলিতে শেষ সব স্বপ্ন সাংবাদিকদের মারধর করে হুমকি, ‘তোমরা লেখবা, আর আমরা তোমাদের পিটাবো’ ইউরোপ পাঠানোর নামে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের হাতে আটক ইমন সিলেটে ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ১২৬, মৃত্যু ১

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর আগে মন্ত্রীর সফরসূচিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছিল।

গত ২১ জুন কাতারের আল শাহানিয়া শহরের শামাল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। তারা হলেন—জসিম উদ্দিন, জিবাল আহমেদ, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও আবদুল কাদের।

নিহতদের সবাই কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ৩০ জুন মরদেহগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি ব্যবস্থাপনায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ দেশে ফেরানোর ব্যয় বহন করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

সরকারি আর্থিক সহায়তার অংশ হিসেবে এবার নিহতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো। এ সহায়তা শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে সহায়তার পাশাপাশি প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
Tag :
জনপ্রিয় পোস্ট

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে সরকার,চেক তুলে দিলেন মন্ত্রী আরিফুল ইসলাম

Update Time : ০৭:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর আগে মন্ত্রীর সফরসূচিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছিল।

গত ২১ জুন কাতারের আল শাহানিয়া শহরের শামাল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। তারা হলেন—জসিম উদ্দিন, জিবাল আহমেদ, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও আবদুল কাদের।

নিহতদের সবাই কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ৩০ জুন মরদেহগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি ব্যবস্থাপনায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ দেশে ফেরানোর ব্যয় বহন করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

সরকারি আর্থিক সহায়তার অংশ হিসেবে এবার নিহতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো। এ সহায়তা শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে সহায়তার পাশাপাশি প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সিলেটে জামায়াত নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে প্রকৌশলীর মামলা