Dhaka ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

 

কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো- বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন।পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে বাগমারা বাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  বাবা জুতা সেলাই করেন, পাশে বসেই পড়ে ছেলে-মেয়ে
Tag :
জনপ্রিয় পোস্ট

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Update Time : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

 

কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো- বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন।পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে বাগমারা বাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মন্ত্রী আরিফুল হক