Dhaka ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হঠাৎ শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় অভ্যন্তরে গুলিতে বাংলাদেশি যুবক নিহত জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, দাম আকাশ ছোঁয়া চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’ ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ — লালন স্মরণানুষ্ঠান শুরু আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯টি দোকান আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস: বাংলাদেশে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

  • Desk News
  • Update Time : ০৬:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫১২ Time View

রাজধানীর পল্লবী ও বনানী থেকে গ্রেফতার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
সোমবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।ডিসি আকতার হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিরা তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত।
এছাড়া ‘Unity Care Public Parliament’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল.কম’ নামের একটি পেজের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।ডিবি সূত্রের বরাতে ডিসি আকতার হোসেন আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেফতার ব্যক্তিরা তাদের সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত হচ্ছে
Tag :
জনপ্রিয় পোস্ট

হঠাৎ শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

Update Time : ০৬:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬