Dhaka ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’ ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ — লালন স্মরণানুষ্ঠান শুরু আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯টি দোকান আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস: বাংলাদেশে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি কক্সবাজারে রিসোর্টে ভয়া বহ আ গুন, ৫ পর্যটকের মৃত্যু নরসিংদীতে অভিযান: সিলেটের হৃদয় হ ত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, মূলহোতা পলাতক সিলেটে নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩

টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯টি দোকান

গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে টিনশেড মার্কেটের একটি দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনে মার্কেটের নয়টি দোকান পুড়ে গেছে। এতে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলেছে স্বর্ণ-রুপাসহ ১৯ দেশের মুদ্রা
Tag :
জনপ্রিয় পোস্ট

চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’

টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯টি দোকান

Update Time : ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে টিনশেড মার্কেটের একটি দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনে মার্কেটের নয়টি দোকান পুড়ে গেছে। এতে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার