Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস: বাংলাদেশে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি কক্সবাজারে রিসোর্টে ভয়া বহ আ গুন, ৫ পর্যটকের মৃত্যু নরসিংদীতে অভিযান: সিলেটের হৃদয় হ ত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, মূলহোতা পলাতক সিলেটে নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩ সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩

সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের ‘নুর প্যালেস’ নামের ভবনের চতুর্থ তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।
নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি বিগত প্রায় আড়াই বছর ধরে ওই নির্মাণাধীন ভবনে নৈশপ্রহরী (নাইট গার্ড) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ভবনের চতুর্থ তলায় ইরফান আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহপরাণ (রহ.) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে তদন্ত-সহায়ক কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ১৩ শ্রমিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃ  চুরি হওয়া ল্যাপটপের বদলে জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার
Tag :
জনপ্রিয় পোস্ট

আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস: বাংলাদেশে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩

Update Time : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের ‘নুর প্যালেস’ নামের ভবনের চতুর্থ তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।
নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি বিগত প্রায় আড়াই বছর ধরে ওই নির্মাণাধীন ভবনে নৈশপ্রহরী (নাইট গার্ড) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ভবনের চতুর্থ তলায় ইরফান আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহপরাণ (রহ.) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে তদন্ত-সহায়ক কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ১৩ শ্রমিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃ  এসএসসিতে ফেল করে স্কুলছাত্রীর আত্মহত্যা,ক্লাসে ছিল রোল ২-৩-এর মধ্যে