Dhaka ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫১৩ Time View

গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশ। সেই সঙ্গে বিসিবি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আসছেন তারা। এবার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা।রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ক্লাব সংগঠকরা এনএসসিতে এই চিঠি জমা দিয়েছেন।

এ সময় এক ক্লাব সংগঠক বলেন, আমরা এনএসসির কাছে আমাদের যত অভিযোগ আছে তা জমা দিয়েছি। সেখানে বিসিবি নির্বাচন নিয়ে যত অনিয়ম হয়েছে তার তদন্ত করার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ক্রিকেটে ফিরতে চাই।গত বছরের অক্টোবরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিবিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা। 

সেসব ক্লাবের প্রার্থীরা ঘরোয়া ক্রিকেটও বর্জনের ঘোষণা দিয়েছিলেন, যা এখনও সুরাহা হয়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে।নির্বাচনের পর বিসিবির নতুন কমিটির অধীনে বিপিএলসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট হলেও সঠিক পথে চলছে না ক্লাব ক্রিকেট। কয়েকমাস ধরেই সেই অস্থিরতা লেগে আছে। বর্তমান বিসিবির অধীনে সবধরণের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল সবমিলিয়ে ঢাকার ৪৫ ক্লাব। 

সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠকরা নতুন করে আশায় বুক বাঁধছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রালয়ে অভিযোগ দিয়েছেন ঢাকার ক্লাব সংগঠকরা। ওই তালিকায় আছেন তামিম ইকবালও।

আরও পড়ুনঃ  ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

Update Time : ০৩:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশ। সেই সঙ্গে বিসিবি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আসছেন তারা। এবার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা।রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ক্লাব সংগঠকরা এনএসসিতে এই চিঠি জমা দিয়েছেন।

এ সময় এক ক্লাব সংগঠক বলেন, আমরা এনএসসির কাছে আমাদের যত অভিযোগ আছে তা জমা দিয়েছি। সেখানে বিসিবি নির্বাচন নিয়ে যত অনিয়ম হয়েছে তার তদন্ত করার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ক্রিকেটে ফিরতে চাই।গত বছরের অক্টোবরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিবিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা। 

সেসব ক্লাবের প্রার্থীরা ঘরোয়া ক্রিকেটও বর্জনের ঘোষণা দিয়েছিলেন, যা এখনও সুরাহা হয়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে।নির্বাচনের পর বিসিবির নতুন কমিটির অধীনে বিপিএলসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট হলেও সঠিক পথে চলছে না ক্লাব ক্রিকেট। কয়েকমাস ধরেই সেই অস্থিরতা লেগে আছে। বর্তমান বিসিবির অধীনে সবধরণের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল সবমিলিয়ে ঢাকার ৪৫ ক্লাব। 

সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠকরা নতুন করে আশায় বুক বাঁধছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রালয়ে অভিযোগ দিয়েছেন ঢাকার ক্লাব সংগঠকরা। ওই তালিকায় আছেন তামিম ইকবালও।

আরও পড়ুনঃ  ভারতের লক্ষ্য এবার অলিম্পিক স্বর্ণ