Dhaka ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের সন্তান আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ)। গত ৮ অক্টোবর যুক্তরাজ্যের আরএএফ হালটন এভিয়েটর ট্রেনিং একাডেমিতে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে পাসিং আউট প্যারেডে অংশ নেন তিনি। বর্তমানে তিনি বাহিনীটিতে ‘এয়ার রিক্রুট’ পদে কর্মজীবন শুরু করেছেন।

আল আমিন উপজেলার বড়াব্দা গ্রামের অনু মিয়ার বড় ছেলে। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

আল আমিনের শিক্ষাজীবন শুরু হয় বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে স্থানীয় সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। একই কলেজের বাংলা বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন আল আমিন। তবে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপসহ আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি রয়্যাল এয়ার ফোর্সে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন।

দীর্ঘ প্রচেষ্টা ও কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে কর্মজীবন শুরু করেছেন তিনি।

আল আমিনের প্রতিবেশী ব্যাংকার জালাল আহমেদ বলেন, “চুনারুঘাটের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং এমন একটি চ্যালেঞ্জ জয় করা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। চুনারুঘাট থেকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে আল আমিনের এই যাত্রা জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক।”

আল আমিনের বাবা অনু মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আল আমিন মেধাবী ও পরিশ্রমী। পড়াশোনার পাশাপাশি সে আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত।”

আল আমিনের এই অর্জনে তাঁর পরিবার ও এলাকাবাসী গর্বিত। তাঁর সাফল্য প্রবাসে উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যেতে আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  চারজনকে হত্যার পর ডাইনিং টেবিলে বসে শসা-খেজুর খেলেন, ইয়াবা সেবন করেন সিদ্ধার্থ-মুগ্ধ

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন

Update Time : ০৫:২০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের সন্তান আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ)। গত ৮ অক্টোবর যুক্তরাজ্যের আরএএফ হালটন এভিয়েটর ট্রেনিং একাডেমিতে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে পাসিং আউট প্যারেডে অংশ নেন তিনি। বর্তমানে তিনি বাহিনীটিতে ‘এয়ার রিক্রুট’ পদে কর্মজীবন শুরু করেছেন।

আল আমিন উপজেলার বড়াব্দা গ্রামের অনু মিয়ার বড় ছেলে। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

আল আমিনের শিক্ষাজীবন শুরু হয় বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে স্থানীয় সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। একই কলেজের বাংলা বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন আল আমিন। তবে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপসহ আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি রয়্যাল এয়ার ফোর্সে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন।

দীর্ঘ প্রচেষ্টা ও কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে কর্মজীবন শুরু করেছেন তিনি।

আল আমিনের প্রতিবেশী ব্যাংকার জালাল আহমেদ বলেন, “চুনারুঘাটের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং এমন একটি চ্যালেঞ্জ জয় করা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। চুনারুঘাট থেকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে আল আমিনের এই যাত্রা জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক।”

আল আমিনের বাবা অনু মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আল আমিন মেধাবী ও পরিশ্রমী। পড়াশোনার পাশাপাশি সে আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত।”

আল আমিনের এই অর্জনে তাঁর পরিবার ও এলাকাবাসী গর্বিত। তাঁর সাফল্য প্রবাসে উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যেতে আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  সিলেটসহ ১১ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা