Dhaka ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধর্ষণ মামলার একমাত্র আসামি ‘জয়নুল আবেদিন’ সিলেট থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫২০ Time View

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাঁক এলাকার বাসিন্দা। আনুমানিক ৯/১০ বছর পূর্বে ভিকটিমের সাথে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হওয়ায় তিনি এক সন্তানসহ তার পিতার বাড়িতে ভাই ভাবীদের সাথে বসবাস করতেন। বিবাদী জয়নুল আবেদিনের বাড়ি ভিকটিমের পিতার বাড়ির পাশাপাশি। ঘটনার দিন গত ২৮/০৩/২০২৬ খ্রি. আনুমানিক ভোর ০৪.০০ ঘটিকার সময় প্রচন্ড ঝড় তুফান হচ্ছিল। তখন বিবাদী জয়নুল আবেদিন ভিকটিমের ঘরে ঢুকে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় প্রচন্ড ঝড় তুফান হওয়ায় ভিকটিম চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। বিবাদী উক্ত ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আনুমানিক সকাল ০৬.০০ ঘটিকার সময় ঘটনাস্থল থেকে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল গত ০৪ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় সিলেটের কোতোয়ালী থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার শাস্ত্রিগঞ্জ থানার মামলা নং- ০৯, তারিখ-২৯/০৩/২০২৬ খ্রি. ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১); এর মূলে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- জয়নুল আবেদিন (৩৫), পিতা- মৃত আজিজ উদ্দিন, সাং- শিমুলবাঁক, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।

আরও পড়ুনঃ  ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় অস্ত্রের বিশাল চালান জব্দ, গ্রেপ্তার ৪

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মিষ্টির জীবন নিয়ে ‘ছিনিমিনি’ খেলে উধাও জীবন মিয়া, অতঃপর…

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধর্ষণ মামলার একমাত্র আসামি ‘জয়নুল আবেদিন’ সিলেট থেকে গ্রেফতার

Update Time : ০১:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাঁক এলাকার বাসিন্দা। আনুমানিক ৯/১০ বছর পূর্বে ভিকটিমের সাথে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হওয়ায় তিনি এক সন্তানসহ তার পিতার বাড়িতে ভাই ভাবীদের সাথে বসবাস করতেন। বিবাদী জয়নুল আবেদিনের বাড়ি ভিকটিমের পিতার বাড়ির পাশাপাশি। ঘটনার দিন গত ২৮/০৩/২০২৬ খ্রি. আনুমানিক ভোর ০৪.০০ ঘটিকার সময় প্রচন্ড ঝড় তুফান হচ্ছিল। তখন বিবাদী জয়নুল আবেদিন ভিকটিমের ঘরে ঢুকে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় প্রচন্ড ঝড় তুফান হওয়ায় ভিকটিম চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। বিবাদী উক্ত ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আনুমানিক সকাল ০৬.০০ ঘটিকার সময় ঘটনাস্থল থেকে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল গত ০৪ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় সিলেটের কোতোয়ালী থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার শাস্ত্রিগঞ্জ থানার মামলা নং- ০৯, তারিখ-২৯/০৩/২০২৬ খ্রি. ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১); এর মূলে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- জয়নুল আবেদিন (৩৫), পিতা- মৃত আজিজ উদ্দিন, সাং- শিমুলবাঁক, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।

আরও পড়ুনঃ  পিলখানা হত্যাকাণ্ড তদন্তে নতুন কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী