Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শেষ রক্ষা হলো না যুবকের

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ভোররাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একটি ঘাসের জমিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, ভোররাতে বিদ্যুতের তার চুরির চেষ্টা করার সময় রকি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত রকি ঝিনাইদহ সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুনঃ  যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শেষ রক্ষা হলো না যুবকের

Update Time : ০১:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ভোররাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একটি ঘাসের জমিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, ভোররাতে বিদ্যুতের তার চুরির চেষ্টা করার সময় রকি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত রকি ঝিনাইদহ সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুনঃ  ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার