Dhaka ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আগস্টে ধ র্ষ ণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই ক ন্যা শি শু

  • desk news
  • Update Time : ০১:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩১ Time View

চলতি বছরের আগস্টে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সে হিসাবে প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এ সময়ে নির্যাতনের শিকারদের মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য সংকলন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। এর মধ্যে ১০ জন কন্যা ও ৪৫ জন নারীসহ মোট ৫৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

এ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। ধর্ষণের শিকার নারী ও কন্যাশিশুদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ মোট ১৪ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ২৪ জন কন্যাশিশুসহ মোট ৩০ জন। এর মধ্যে ১২ জন কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। অন্যদিকে আটজন কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছে ৪ জন কন্যাশিশুসহ ৭ জন।

এছাড়া হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, অপহরণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে নারী ও কন্যাশিশুরা।

আরও পড়ুনঃ  ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

আগস্টে ধ র্ষ ণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই ক ন্যা শি শু

Update Time : ০১:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরের আগস্টে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সে হিসাবে প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এ সময়ে নির্যাতনের শিকারদের মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য সংকলন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। এর মধ্যে ১০ জন কন্যা ও ৪৫ জন নারীসহ মোট ৫৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

এ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। ধর্ষণের শিকার নারী ও কন্যাশিশুদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ মোট ১৪ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ২৪ জন কন্যাশিশুসহ মোট ৩০ জন। এর মধ্যে ১২ জন কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। অন্যদিকে আটজন কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছে ৪ জন কন্যাশিশুসহ ৭ জন।

এছাড়া হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, অপহরণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে নারী ও কন্যাশিশুরা।

আরও পড়ুনঃ  ১১ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি