Dhaka ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে এসে নাটোর রেলস্টেশনে চুরির শিকার হয়েছেন জার্মানির এক তরুণ পর্যটক। তাঁর ব্যাগ থেকে ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে পালিয়েছে এক যুবক।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পর্যটকের নাম ক্রিল লেন্ডার (১৮)।

টিকিট করে দেওয়ার কথা বলে কাছে আসেন যুবক

ক্রিল লেন্ডারের ভাষ্য অনুযায়ী, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহার যান। পরে সান্তাহার থেকে ট্রেনে নাটোরে পৌঁছান। সেখান থেকে আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

পরবর্তী ট্রেনের জন্য নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করার সময় প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তাঁর কাছে আসেন। ওই যুবক টিকিট করে দেওয়ার কথা বলে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেন।

একপর্যায়ে ওই যুবকের সঙ্গে কথা বলার সময় সুযোগ বুঝে তাঁর ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগটি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন ক্রিল লেন্ডার।

বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি

ব্যাগটি নিয়ে যুবকটি চলে যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন জার্মান পর্যটক। এরপর স্টেশনের আশপাশসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তিকে পাওয়া যায়নি।

পরে তিনি বিষয়টি জানাতে নাটোর সদর থানায় যান এবং পুলিশের কাছে লিখিতভাবে ঘটনা জানান।

উদ্ধার অভিযানে পুলিশ

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, জার্মান পর্যটক রাত ৮টার দিকে থানায় আসেন। তাঁর কাছ থেকে পুরো ঘটনা শোনার পর পুলিশ সদস্যরা তাঁকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঘটনার পর নাটোর রেলস্টেশনের নিরাপত্তা ও যাত্রীদের মালামাল রক্ষার বিষয়টি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিদেশি পর্যটকরা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে এলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান

রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

Update Time : ০৫:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে এসে নাটোর রেলস্টেশনে চুরির শিকার হয়েছেন জার্মানির এক তরুণ পর্যটক। তাঁর ব্যাগ থেকে ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে পালিয়েছে এক যুবক।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পর্যটকের নাম ক্রিল লেন্ডার (১৮)।

টিকিট করে দেওয়ার কথা বলে কাছে আসেন যুবক

ক্রিল লেন্ডারের ভাষ্য অনুযায়ী, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহার যান। পরে সান্তাহার থেকে ট্রেনে নাটোরে পৌঁছান। সেখান থেকে আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

পরবর্তী ট্রেনের জন্য নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করার সময় প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তাঁর কাছে আসেন। ওই যুবক টিকিট করে দেওয়ার কথা বলে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেন।

একপর্যায়ে ওই যুবকের সঙ্গে কথা বলার সময় সুযোগ বুঝে তাঁর ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগটি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন ক্রিল লেন্ডার।

বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি

ব্যাগটি নিয়ে যুবকটি চলে যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন জার্মান পর্যটক। এরপর স্টেশনের আশপাশসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তিকে পাওয়া যায়নি।

পরে তিনি বিষয়টি জানাতে নাটোর সদর থানায় যান এবং পুলিশের কাছে লিখিতভাবে ঘটনা জানান।

উদ্ধার অভিযানে পুলিশ

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, জার্মান পর্যটক রাত ৮টার দিকে থানায় আসেন। তাঁর কাছ থেকে পুরো ঘটনা শোনার পর পুলিশ সদস্যরা তাঁকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  টানা পাঁচ দিন ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস