Dhaka ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

  • desk news
  • Update Time : ০২:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫২৬ Time View

উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকার রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পুরানাপৈল থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

এর আগে সকাল ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির একটি চাকার স্প্রিং ভেঙে যায়। এর ফলে রেললাইনেই ট্রেনটি আটকা পড়ে এবং এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সান্তাহার জংশন থেকে একটি রিলিফ ট্রেন এনে উদ্ধার ও মেরামত কাজ চালানো হয়। একপর্যায়ে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, ট্রেনটির কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার কারণে এই অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়েছিল। সান্তাহার থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করার পর বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  রাইড–শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

Update Time : ০২:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকার রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পুরানাপৈল থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

এর আগে সকাল ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির একটি চাকার স্প্রিং ভেঙে যায়। এর ফলে রেললাইনেই ট্রেনটি আটকা পড়ে এবং এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সান্তাহার জংশন থেকে একটি রিলিফ ট্রেন এনে উদ্ধার ও মেরামত কাজ চালানো হয়। একপর্যায়ে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, ট্রেনটির কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার কারণে এই অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়েছিল। সান্তাহার থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করার পর বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসায় জরুরি সভা অনুষ্ঠিত, এডহক কমিটি গঠন