Dhaka ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে নেওয়ার পথে পালালেন পিচ্চি রাজা, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরানোর পথে পালিয়ে গেছেন রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এ ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল।

পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজ সারার কথা জানান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে কাছের একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, আদালত থেকে ফেরার পথে নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার সুযোগ নিয়ে রাজা পালিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, এ ঘটনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গাড়ির চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে কারাগারে নেওয়ার পথে একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জাতিসংঘে ১৯৯৩ সালের ভাষণে বেগম খালেদা জিয়ার যেসব বিষয় গুরুত্ব পেয়েছিল
Tag :
জনপ্রিয় পোস্ট

কারাগারে নেওয়ার পথে পালালেন পিচ্চি রাজা, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য

Update Time : ১২:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরানোর পথে পালিয়ে গেছেন রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এ ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল।

পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজ সারার কথা জানান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে কাছের একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, আদালত থেকে ফেরার পথে নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার সুযোগ নিয়ে রাজা পালিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, এ ঘটনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গাড়ির চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে কারাগারে নেওয়ার পথে একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মিষ্টির জীবন নিয়ে ‘ছিনিমিনি’ খেলে উধাও জীবন মিয়া, অতঃপর...