Dhaka ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় বন্দুকসহ অস্ত্রের কারিগর গ্রেপ্তার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নি.কাণ্ডে নিহত মুক্তা দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার সিলেটের বিভিন্ন এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ওসমানী মেডিকেলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এর আগে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

আরও পড়ুনঃ  সামাজিক মাধ্যমে জনপ্রিয় সেই ছোট্ট দ্বীপ আর নেই
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশীয় বন্দুকসহ অস্ত্রের কারিগর গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক

Update Time : ০১:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬