Dhaka ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে নতুন কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে এই সরকার নতুন করে আর কমিশন গঠন করবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রতিবেদন আমাদের সামনে আসছে। এই প্রতিবেদন বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা (প্রতিবেদন) পুরো না দেখেই কিছু কথা বলেছি। যেগুলো আজ সংশোধন করতে চাই। আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করবো না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে, তাদের রিপোর্টে আমি এক নজরে যা দেখেছি তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে তা প্রায় ৭০টি।’সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যন্ত, কিছু আপিল বিভাগে হয়তো আছে। জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে রিকমেন্ডেশনস (সুপারিশ) আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো। অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’

‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল পিলখানার ঘটনা। এর লক্ষ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা।’- এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা (লক্ষ্য) তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এ দেশকে দেখতে চায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানার নৃশংসতম হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার কমিটি করেছিল। শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে নতুন কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে এই সরকার নতুন করে আর কমিশন গঠন করবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রতিবেদন আমাদের সামনে আসছে। এই প্রতিবেদন বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা (প্রতিবেদন) পুরো না দেখেই কিছু কথা বলেছি। যেগুলো আজ সংশোধন করতে চাই। আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করবো না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে, তাদের রিপোর্টে আমি এক নজরে যা দেখেছি তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে তা প্রায় ৭০টি।’সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যন্ত, কিছু আপিল বিভাগে হয়তো আছে। জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে রিকমেন্ডেশনস (সুপারিশ) আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো। অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’

‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল পিলখানার ঘটনা। এর লক্ষ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা।’- এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা (লক্ষ্য) তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এ দেশকে দেখতে চায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানার নৃশংসতম হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার কমিটি করেছিল। শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

আরও পড়ুনঃ  সিলেটে ‘পরকীয়ার জেরে’ ব্যবসায়ী হত্যাকাণ্ড