Dhaka ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল

  • desk news
  • Update Time : ০৬:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫১৫ Time View

বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল। রোববার (২৩ আগস্ট) ঢাকায় এসে দলটি জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার অবকাঠামো পরিদর্শন করেছে।

প্রতিনিধি দলটি জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখে। বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ঢাকার স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, সেটিই ছিল পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।

এরপর দলটি বসুন্ধরা কিংস অ্যারেনার স্পোর্টস সিটি, আন্তর্জাতিক মানের ট্রেনিং গ্রাউন্ড, গোল্ডস জিম ও রিকভারি সেন্টার পরিদর্শন করে। অবকাঠামোগত সুবিধা দেখে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তারা ঢাকার কয়েকটি আবাসিক হোটেলও ঘুরে দেখেন।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে বলা হয়, জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে প্রতিনিধি দল মাঠের মান ও অবকাঠামোকে ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য বলে অভিমত দিয়েছে।

তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও বহির্গমন গেটের নিরাপত্তাসহ কিছু ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছে প্রতিনিধি দল। বাফুফের ভাষ্য অনুযায়ী, এসব উন্নয়ন স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব বলে মনে করছে ব্রাজিলের প্রতিনিধিরা।

সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে। চলতি সপ্তাহেই তারা সফরের পর্যবেক্ষণ ও সুপারিশ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে বলে জানিয়েছে বাফুফে।

বাফুফে জানিয়েছে, দ্রুত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করা হবে। সেখানে ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ এবং ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সফরের শেষ পর্যায়ে ব্রাজিলের প্রতিনিধি দল ও বাফুফে কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অবকাঠামো উন্নয়ন, মাঠ ও পিচ ডেভেলপমেন্ট, যৌথ কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্স এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত

বাফুফে জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামের মাঠ উন্নয়নে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে করা সংস্কারকাজকে ব্রাজিলের প্রতিনিধি দলের ইতিবাচক মূল্যায়ন গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে তারা। আন্তর্জাতিক দল ও খেলোয়াড়দের জন্য স্টেডিয়ামটিকে আরও উপযোগী করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও দ্রুত কাজ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রশংসাও করেছেন ব্রাজিলের প্রতিনিধি দলের সদস্যরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ব্রাজিলের প্রীতি ম্যাচে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তারা লক্ষ্য করেছেন বলে জানান। বাংলাদেশে ব্রাজিল জাতীয় দল খেলতে এলে এখানকার ফুটবলপ্রেমীদের কাছ থেকেও একই ধরনের সমর্থন ও ভালোবাসা পাওয়ার আশা প্রকাশ করেন তারা।

বাফুফের মতে, ব্রাজিলের এই সফর দুই দেশের ফুটবল সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল

Update Time : ০৬:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল। রোববার (২৩ আগস্ট) ঢাকায় এসে দলটি জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার অবকাঠামো পরিদর্শন করেছে।

প্রতিনিধি দলটি জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখে। বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ঢাকার স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, সেটিই ছিল পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।

এরপর দলটি বসুন্ধরা কিংস অ্যারেনার স্পোর্টস সিটি, আন্তর্জাতিক মানের ট্রেনিং গ্রাউন্ড, গোল্ডস জিম ও রিকভারি সেন্টার পরিদর্শন করে। অবকাঠামোগত সুবিধা দেখে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তারা ঢাকার কয়েকটি আবাসিক হোটেলও ঘুরে দেখেন।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে বলা হয়, জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে প্রতিনিধি দল মাঠের মান ও অবকাঠামোকে ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য বলে অভিমত দিয়েছে।

তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও বহির্গমন গেটের নিরাপত্তাসহ কিছু ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছে প্রতিনিধি দল। বাফুফের ভাষ্য অনুযায়ী, এসব উন্নয়ন স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব বলে মনে করছে ব্রাজিলের প্রতিনিধিরা।

সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে। চলতি সপ্তাহেই তারা সফরের পর্যবেক্ষণ ও সুপারিশ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে বলে জানিয়েছে বাফুফে।

বাফুফে জানিয়েছে, দ্রুত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করা হবে। সেখানে ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ এবং ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সফরের শেষ পর্যায়ে ব্রাজিলের প্রতিনিধি দল ও বাফুফে কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অবকাঠামো উন্নয়ন, মাঠ ও পিচ ডেভেলপমেন্ট, যৌথ কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্স এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  নির্বাচনের আগেই ঠকাচ্ছে একটি দল তারেক রহমান