Dhaka ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম।

গ্রেপ্তাররা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। তাদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, শনিবার রাতে সাইনবোর্ড এলাকায় মহাসড়কের পাশে কয়েকজন যুবক জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে গেলে তাদের ধাওয়া করা হয়। এ সময় বেশির ভাগ ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকেই মহাসড়কের ওই এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান নেয়। পরে মিছিল শুরু হওয়ার আগমুহূর্তে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আজমেরী ওসমানের অনুসারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে পুলিশ আরও তদন্ত করছে।

আরও পড়ুনঃ  গাজী নজরুলকে নিয়ে সংসদে যে টিপস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিছন্নতাকর্মী দিয়ে চলছে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার কাজ

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : ০২:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম।

গ্রেপ্তাররা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। তাদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, শনিবার রাতে সাইনবোর্ড এলাকায় মহাসড়কের পাশে কয়েকজন যুবক জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে গেলে তাদের ধাওয়া করা হয়। এ সময় বেশির ভাগ ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকেই মহাসড়কের ওই এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান নেয়। পরে মিছিল শুরু হওয়ার আগমুহূর্তে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আজমেরী ওসমানের অনুসারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে পুলিশ আরও তদন্ত করছে।

আরও পড়ুনঃ  রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা