Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে প্রসবের সময় এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

পরিবারের অভিযোগ, প্রসবের সময় যথাসময়ে সিজারিয়ান অস্ত্রোপচার না করে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। এতে জটিলতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত নবজাতকের মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।

তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপকের বক্তব্য অনুযায়ী, নবজাতকটি জন্মের আগেই মারা গিয়েছিল।

এ ঘটনায় প্রকৃত কারণ নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা যথাযথভাবে খতিয়ে দেখা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  অনিয়মের ভিডিও ধারণে বাধা, সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মকর্তা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

Update Time : ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে প্রসবের সময় এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

পরিবারের অভিযোগ, প্রসবের সময় যথাসময়ে সিজারিয়ান অস্ত্রোপচার না করে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। এতে জটিলতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত নবজাতকের মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।

তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপকের বক্তব্য অনুযায়ী, নবজাতকটি জন্মের আগেই মারা গিয়েছিল।

এ ঘটনায় প্রকৃত কারণ নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা যথাযথভাবে খতিয়ে দেখা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস