Dhaka ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মসজিদের ভেতরে ঢুকে কোরআন অবমাননা, যুবক আটক সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধ র্ষ ণ, অভিযুক্ত গ্রেপ্তার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী মা ও ৮ মাসের ভাতিজিকে হ ত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ মেয়ের মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার করলেন বাবা চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে হারিয়ে অসহায় দুই শিশু বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস

সিলেটের আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি মো. জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর দুই আসামি জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। আলোচিত এ মামলার তদন্ত ও বিচারকাজ তুলনামূলক স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়।

মামলার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে শিশু ফাহিমাকে ধর্ষণের চেষ্টা ও হত্যার অভিযোগে জাকির হোসেনকে প্রধান আসামি করা হয়। এছাড়া মরদেহ গোপনে সরিয়ে ফেলতে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করা হয়।

নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা রাইসুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩০) একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় ফাহিমা। দুই দিন পর, ৮ মে রাতে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে ১১ মে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত জাকির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন। অপরদিকে, জয়নাল আহমদ ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।

তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  প্রেমের বিরোধ, নাকি সম্পত্তির দ্বন্দ্ব—সিলেটের ট্রিপল মার্ডারে দুই ধরনের তথ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

মসজিদের ভেতরে ঢুকে কোরআন অবমাননা, যুবক আটক

সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস

Update Time : ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

সিলেটের আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি মো. জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর দুই আসামি জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। আলোচিত এ মামলার তদন্ত ও বিচারকাজ তুলনামূলক স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়।

মামলার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে শিশু ফাহিমাকে ধর্ষণের চেষ্টা ও হত্যার অভিযোগে জাকির হোসেনকে প্রধান আসামি করা হয়। এছাড়া মরদেহ গোপনে সরিয়ে ফেলতে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করা হয়।

নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা রাইসুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩০) একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় ফাহিমা। দুই দিন পর, ৮ মে রাতে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে ১১ মে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত জাকির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন। অপরদিকে, জয়নাল আহমদ ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।

তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা! শ্বশুরের বিরুদ্ধে মামলা