Dhaka ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি,

নোয়াখালীর বেগমগঞ্জে গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু।

আহত নজরুল ইসলাম জানান, তারা একটি গায়েহলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি ও সঙ্গে থাকা আরও চারজন গুলিবিদ্ধ হন।

নজরুল ইসলামের দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ ছিলেন। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় কারা জড়িত এবং কী কারণে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আহতদের স্বজনরা।

আরও পড়ুনঃ  অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যায় স্ত্রী, মারা গেলেন সেই প্রবাসী জামাল উদ্দিন
Tag :
জনপ্রিয় পোস্ট

গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি,

Update Time : ১১:২৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু।

আহত নজরুল ইসলাম জানান, তারা একটি গায়েহলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি ও সঙ্গে থাকা আরও চারজন গুলিবিদ্ধ হন।

নজরুল ইসলামের দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ ছিলেন। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় কারা জড়িত এবং কী কারণে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আহতদের স্বজনরা।

আরও পড়ুনঃ  ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা