Dhaka ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে পাঁচ ভাইসহ দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেটে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টের রান্নাঘর, ফ্রিজ, নিবন্ধনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করা হয়।

অভিযানকালে রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অন্যদিকে, পানসী রেস্টুরেন্টে অভিযানকালে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন নিয়ে জটিলতার বিষয়টি সামনে আসে।

রাজবাড়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রায় দুই বছর আগে জমা দেওয়া হলেও এখনো জেলা প্রশাসনের নিবন্ধন সনদ পাওয়া যায়নি। তাদের দাবি, প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে বিষয়টি জানানো হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকেই রেস্টুরেন্টের নিবন্ধন দেওয়ার কথা। হয়তো প্রতিষ্ঠানটির কাগজপত্রেও কোনো ঘাটতি ছিল। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের খাবারের মূল্য তাদের কাছে অস্বাভাবিক বা অতিরিক্ত বলে মনে হয়নি।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা, ফ্রিজ এবং প্রয়োজনীয় নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়মিত নজরদারির আওতায় আনা হচ্ছে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিলেটে ট্রিপল মার্ডারের রেশ কাটতে না কাটতেই শাহপরানে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন

সিলেটে পাঁচ ভাইসহ দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টের রান্নাঘর, ফ্রিজ, নিবন্ধনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করা হয়।

অভিযানকালে রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অন্যদিকে, পানসী রেস্টুরেন্টে অভিযানকালে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন নিয়ে জটিলতার বিষয়টি সামনে আসে।

রাজবাড়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রায় দুই বছর আগে জমা দেওয়া হলেও এখনো জেলা প্রশাসনের নিবন্ধন সনদ পাওয়া যায়নি। তাদের দাবি, প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে বিষয়টি জানানো হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকেই রেস্টুরেন্টের নিবন্ধন দেওয়ার কথা। হয়তো প্রতিষ্ঠানটির কাগজপত্রেও কোনো ঘাটতি ছিল। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের খাবারের মূল্য তাদের কাছে অস্বাভাবিক বা অতিরিক্ত বলে মনে হয়নি।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা, ফ্রিজ এবং প্রয়োজনীয় নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়মিত নজরদারির আওতায় আনা হচ্ছে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ