এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন সারাদেশে সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারাদেশে এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।
ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে কী ধরনের হয়রানির প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
দুই দিনের এ কর্মসূচির কারণে গ্রাহকদের এলপি গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রে সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের আগেই এলপি গ্যাস সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
Desk News 



















