
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রেমিকার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে বিপাকে পড়েছেন এক যুবক। তার গাড়িজুড়ে লিপস্টিকের প্রায় ৩ হাজার ৪০০টি চুমুর দাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে ট্রাফিক পুলিশের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়িটির বিভিন্ন অংশে লিপস্টিকের চুমুর দাগে ভরা। ব্যতিক্রমী এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। গাড়িতে এমনভাবে চুমুর দাগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরে তাকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়। ফলে প্রেমিকার ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ শেষ পর্যন্ত ওই যুবকের জন্য গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন।
আন্তর্জাতিক ডেস্ক 


















