Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

শাহরুখ খানের বাড়ি থেকে জোড়া সাপ উদ্ধার!

  • desk news
  • Update Time : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫৫৭ Time View

বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ এর বাগান থেকে জোড়া সাপ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে একটি শেডের নিচে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে গেছে বলে জানা গেছে।
সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে যান। পরে তিনি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে বিষয়টি জানান।

ভিকি দুবে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ নিরাপদে উদ্ধার করেন। সাপটি ‘ধামান’ বা ইন্ডিয়ান র‍্যাট স্নেক বলে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।

তবে লোকজন জড়ো হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি।সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

শাহরুখ খানের বাড়ি থেকে জোড়া সাপ উদ্ধার!

Update Time : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ এর বাগান থেকে জোড়া সাপ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে একটি শেডের নিচে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে গেছে বলে জানা গেছে।
সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে যান। পরে তিনি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে বিষয়টি জানান।

ভিকি দুবে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ নিরাপদে উদ্ধার করেন। সাপটি ‘ধামান’ বা ইন্ডিয়ান র‍্যাট স্নেক বলে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।

তবে লোকজন জড়ো হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি।সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু