Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি

ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫১৫ Time View

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটির ১৩০টির বেশি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে ৫৫৫ জন নিহত হয়েছেন। 

সংঘাতের তৃতীয় দিনে এসে এমন তথ্য জানাল সংস্থাটি। এর আগে শনিবার যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়। আলজাজিরা জানিয়েছে, এতে নিহতের সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রোববার নতুন করে হামলা শুরু করে। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানিয়ে চালানো হামলায় অন্তত ৩১ জন নিহতের তথ্য জানা গেছে। রোববার ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একটি শহরে অন্তত ৯ জন প্রাণ হারান।

বিবিসি ও সিএনএন বলছে, তেহরানকে লক্ষ্য করে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়েছে। সোমবার কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

Update Time : ০৪:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬