Dhaka ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর জিয়ানগর থেকে আসা একটি নৌকায় মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বিষপুর ফেরিঘাটে থাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি পবার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।

নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থল পরিদর্শনে রাসিকের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষিতে রাসিকের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন। এ সময় তারা উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন, প্রশাসন, উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারি জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন, তথ্য সহকারি ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

এদিকে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবের পক্ষ থেকে ট্রাম্পকে ইরানে আক্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়নি
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি

Update Time : ০৭:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর জিয়ানগর থেকে আসা একটি নৌকায় মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বিষপুর ফেরিঘাটে থাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি পবার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।

নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থল পরিদর্শনে রাসিকের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষিতে রাসিকের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন। এ সময় তারা উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন, প্রশাসন, উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারি জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন, তথ্য সহকারি ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

এদিকে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান