Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫৬৫ Time View

দেশের চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে যতটুকু সময় প্রয়োজন, সরকারকে সেই সময় দিতে হবে।

তিনি বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন গ্যাসকূপ খনন করা হলে দেশের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রায় দুই বছর সময় প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় জ্বালানির চাহিদা বেশি থাকায় সংকট আরও দৃশ্যমান হয়েছে।

অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিরও চেষ্টা চলছে।

### কৃষিতে বিনিয়োগ ও রিটার্ন বাড়ানোর লক্ষ্য

কৃষি খাত প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনে কৃষিকাজ থেকে পুরোপুরি অর্থনৈতিক রিটার্ন তুলে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। দেশের কৃষির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন ও আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালা শেষে বাণিজ্যমন্ত্রী সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব!
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

Update Time : ০৪:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

দেশের চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে যতটুকু সময় প্রয়োজন, সরকারকে সেই সময় দিতে হবে।

তিনি বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন গ্যাসকূপ খনন করা হলে দেশের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রায় দুই বছর সময় প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় জ্বালানির চাহিদা বেশি থাকায় সংকট আরও দৃশ্যমান হয়েছে।

অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিরও চেষ্টা চলছে।

### কৃষিতে বিনিয়োগ ও রিটার্ন বাড়ানোর লক্ষ্য

কৃষি খাত প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনে কৃষিকাজ থেকে পুরোপুরি অর্থনৈতিক রিটার্ন তুলে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। দেশের কৃষির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন ও আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালা শেষে বাণিজ্যমন্ত্রী সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিদর্শন করবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর