Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’, বর্ষার ইসলামিক বার্তা

  • online desk
  • Update Time : ০৪:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৬৬৫ Time View

ঢাকাই সিনেমার নায়িকা বর্ষা চৌধুরী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন তিলাওয়াত ও এর গভীর অর্থ অনুধাবনের গুরুত্ব নিয়ে একটি ইসলামিক বার্তা শেয়ার করেছেন। তাঁর পোস্টে তিনি তুলে ধরেছেন, পবিত্র কুরআন শুধু সুর করে পড়ার বিষয় নয়; বরং প্রতিটি আয়াতের অর্থ ও শিক্ষা হৃদয় দিয়ে উপলব্ধি করাও জরুরি।

ফেসবুক পোস্টে বর্ষা একটি বর্ণনা তুলে ধরে লেখেন, আবু বকর (রা.) একবার রাসুলুল্লাহ (সা.)-এর চুল ও দাড়িতে বার্ধক্যের ছাপ দেখে বলেছিলেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন!’ জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সূরা হুদ, ওয়াকিআ, মুরসালাত, নাবা এবং তাকভীর আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।’ তিনি এ বক্তব্যের সূত্র হিসেবে তিরমিযী ৩২৯৭ উল্লেখ করেন।

বর্ষার পোস্টে বলা হয়, রাসুলুল্লাহ (সা.)-এর চুলে অল্পসংখ্যক পাকা চুল থাকলেও তাঁর অন্তরে কুরআনের বাণী ও এর সতর্কবার্তার গভীর প্রভাব ছিল। বিশেষ করে কিয়ামতের ভয়াবহতা, পূর্ববর্তী অবাধ্য জাতিগুলোর পরিণতি, আল্লাহর নির্দেশে অবিচল থাকার দায়িত্ব এবং উম্মতের ভবিষ্যৎ নিয়ে তাঁর গভীর চিন্তা তাঁকে ভারাক্রান্ত করত।

পোস্টে আরও উল্লেখ করা হয়, কুরআনের আয়াত শুধু তিলাওয়াত করাই যথেষ্ট নয়; বরং এর অর্থ, শিক্ষা ও সতর্কবার্তা নিয়ে চিন্তা করা প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর মতো কুরআন তিলাওয়াতের সময় মানুষের অন্তরেও যেন আল্লাহর ভয়, দায়িত্ববোধ ও গভীর অনুভূতি সৃষ্টি হয়—এমনই প্রত্যাশা ব্যক্ত করেন বর্ষা।

সবশেষে তিনি সবার অন্তরে এমন ধার্মিক অনুভূতি ও খোদাভীতি জাগ্রত হওয়ার জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করেন।

আরও পড়ুনঃ  ডনকে কারাগারে প্রেরণ, সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৩০ আগস্ট
Tag :
জনপ্রিয় পোস্ট

কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’, বর্ষার ইসলামিক বার্তা

Update Time : ০৪:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ঢাকাই সিনেমার নায়িকা বর্ষা চৌধুরী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন তিলাওয়াত ও এর গভীর অর্থ অনুধাবনের গুরুত্ব নিয়ে একটি ইসলামিক বার্তা শেয়ার করেছেন। তাঁর পোস্টে তিনি তুলে ধরেছেন, পবিত্র কুরআন শুধু সুর করে পড়ার বিষয় নয়; বরং প্রতিটি আয়াতের অর্থ ও শিক্ষা হৃদয় দিয়ে উপলব্ধি করাও জরুরি।

ফেসবুক পোস্টে বর্ষা একটি বর্ণনা তুলে ধরে লেখেন, আবু বকর (রা.) একবার রাসুলুল্লাহ (সা.)-এর চুল ও দাড়িতে বার্ধক্যের ছাপ দেখে বলেছিলেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন!’ জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সূরা হুদ, ওয়াকিআ, মুরসালাত, নাবা এবং তাকভীর আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।’ তিনি এ বক্তব্যের সূত্র হিসেবে তিরমিযী ৩২৯৭ উল্লেখ করেন।

বর্ষার পোস্টে বলা হয়, রাসুলুল্লাহ (সা.)-এর চুলে অল্পসংখ্যক পাকা চুল থাকলেও তাঁর অন্তরে কুরআনের বাণী ও এর সতর্কবার্তার গভীর প্রভাব ছিল। বিশেষ করে কিয়ামতের ভয়াবহতা, পূর্ববর্তী অবাধ্য জাতিগুলোর পরিণতি, আল্লাহর নির্দেশে অবিচল থাকার দায়িত্ব এবং উম্মতের ভবিষ্যৎ নিয়ে তাঁর গভীর চিন্তা তাঁকে ভারাক্রান্ত করত।

পোস্টে আরও উল্লেখ করা হয়, কুরআনের আয়াত শুধু তিলাওয়াত করাই যথেষ্ট নয়; বরং এর অর্থ, শিক্ষা ও সতর্কবার্তা নিয়ে চিন্তা করা প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর মতো কুরআন তিলাওয়াতের সময় মানুষের অন্তরেও যেন আল্লাহর ভয়, দায়িত্ববোধ ও গভীর অনুভূতি সৃষ্টি হয়—এমনই প্রত্যাশা ব্যক্ত করেন বর্ষা।

সবশেষে তিনি সবার অন্তরে এমন ধার্মিক অনুভূতি ও খোদাভীতি জাগ্রত হওয়ার জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করেন।

আরও পড়ুনঃ  জুমার দিনের ফজিলত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ আমল