Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

চালু হচ্ছে ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

নারীদের সুবিধা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকায় চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। এ বাসে যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা। বাসগুলো হবে পিংক রঙের।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য বিশেষ এ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সার্ভিসটিতে নারী যাত্রীদের পাশাপাশি বাস পরিচালনার দায়িত্বেও থাকবেন নারীরা। অর্থাৎ চালক ও কন্ডাক্টর—দুই পদেই নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন।
রাজধানীর গণপরিবহনে নারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি। বিশেষ করে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা এ সার্ভিসের মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
নারীদের জন্য বিশেষায়িত এ বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এ সার্ভিস নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

চালু হচ্ছে ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

Update Time : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

নারীদের সুবিধা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকায় চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। এ বাসে যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা। বাসগুলো হবে পিংক রঙের।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য বিশেষ এ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সার্ভিসটিতে নারী যাত্রীদের পাশাপাশি বাস পরিচালনার দায়িত্বেও থাকবেন নারীরা। অর্থাৎ চালক ও কন্ডাক্টর—দুই পদেই নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন।
রাজধানীর গণপরিবহনে নারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি। বিশেষ করে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা এ সার্ভিসের মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
নারীদের জন্য বিশেষায়িত এ বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এ সার্ভিস নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে জামায়াতের আমির ও নাহিদ