Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

২০ মাসের শিশুকে ধ’র্ষ’ণ, যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে শিশুটিকে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যান মরম আলী। সেখানে শিশুটিকে ধর্ষণের সময় তার মা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির মা চিৎকার করলে মরম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।
পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার (১৭ আগস্ট) ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মো. সালাউদ্দিন মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক গোপ মঙ্গলবার দুপুরে বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মরম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
২০ মাস বয়সী শিশুকে ধর্ষণ আদৌ সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুর পরিবার মামলা করেছে এবং শিশুটির মা ঘটনাটি নিজে দেখেছেন বলে অভিযোগ করেছেন। ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা—দুটিই অপরাধ। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নিখোঁজ ১৩ বছরের তাহমিদার সন্ধান দেড় মাসেও মিলেনি হতাসায় পরিবার।
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

২০ মাসের শিশুকে ধ’র্ষ’ণ, যুবক গ্রেপ্তার

Update Time : ০৪:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে শিশুটিকে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যান মরম আলী। সেখানে শিশুটিকে ধর্ষণের সময় তার মা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির মা চিৎকার করলে মরম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।
পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার (১৭ আগস্ট) ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মো. সালাউদ্দিন মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক গোপ মঙ্গলবার দুপুরে বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মরম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
২০ মাস বয়সী শিশুকে ধর্ষণ আদৌ সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুর পরিবার মামলা করেছে এবং শিশুটির মা ঘটনাটি নিজে দেখেছেন বলে অভিযোগ করেছেন। ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা—দুটিই অপরাধ। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিয়ের আশ্বাসে সম্পর্ক, গর্ভধারণ ও গর্ভপাত; প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান