Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

সিলেটের মেয়ে জেমির ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি অর্জন

{"tiktok_developers_3p_anchor_params":"{"capability_name":"capcut_photo_editor","pictureId":"85C3AE8A-598D-4392-8DF0-2E46E430ACD0","editType":"image_edit","enterFrom":"new_image","product":"vicut","region":"BD","source_type":"vicut","source_platform":"mobile_1","appVersion":"19.0.0","client_key":"aw889s25wozf8s7e","os":"ios"}","data":{"appVersion":"19.0.0","editType":"image_edit","source_type":"vicut","product":"vicut","region":"BD","os":"ios","capability_name":"capcut_photo_editor","enterFrom":"new_image","pictureId":"85C3AE8A-598D-4392-8DF0-2E46E430ACD0","source_platform":"mobile_1","client_key":"aw889s25wozf8s7e"},"source_type":"vicut"}

সিলেটের মেয়ে জান্নাতুল ফেরদৌস জেমি প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য তিনি ৬০ হাজার মার্কিন ডলারের এই মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছেন।

জেমি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি শেভরন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। গত ২০ জুলাই থেকে শুরু হওয়া ওই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পরই তার সামনে আন্তর্জাতিক উচ্চশিক্ষার এ সুযোগ আসে।

গত ১৮ আগস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় জেমি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন। শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে সাতজন এ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে জেমিসহ দুজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে ভর্তির সুযোগ পেয়েছেন।

জেমির বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা ও একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নানা প্রতিকূলতার মধ্যেও পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় জেমি পড়াশোনা চালিয়ে যান এবং জহুর চান বিবি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেওয়া জেমির জন্য ছিল চ্যালেঞ্জিং। তবে নিজের চেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি এ সাফল্য অর্জন করেন।

জেমির এ অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, তার শিক্ষাপ্রতিষ্ঠান ও সিলেট অঞ্চলের জন্যও গর্বের। তার সাফল্য দেশের তরুণ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান

সিলেটের মেয়ে জেমির ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি অর্জন

Update Time : ০৬:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সিলেটের মেয়ে জান্নাতুল ফেরদৌস জেমি প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য তিনি ৬০ হাজার মার্কিন ডলারের এই মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছেন।

জেমি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি শেভরন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। গত ২০ জুলাই থেকে শুরু হওয়া ওই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পরই তার সামনে আন্তর্জাতিক উচ্চশিক্ষার এ সুযোগ আসে।

গত ১৮ আগস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় জেমি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন। শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে সাতজন এ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে জেমিসহ দুজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে ভর্তির সুযোগ পেয়েছেন।

জেমির বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা ও একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নানা প্রতিকূলতার মধ্যেও পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় জেমি পড়াশোনা চালিয়ে যান এবং জহুর চান বিবি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেওয়া জেমির জন্য ছিল চ্যালেঞ্জিং। তবে নিজের চেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি এ সাফল্য অর্জন করেন।

জেমির এ অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, তার শিক্ষাপ্রতিষ্ঠান ও সিলেট অঞ্চলের জন্যও গর্বের। তার সাফল্য দেশের তরুণ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা