Dhaka ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি রংপুরে শিক্ষকসহ ৪ হত্যায় নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা প্রাণঘাতী রোগে আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু, দেশবাসীর দোয়াপ্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গ্রাম্য সালিসে সমাজচ্যুত পুরো পরিবার,মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা এবার সিএমপির ৫ থানায় ওসি রদবদল

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী

  • desk news
  • Update Time : ১২:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫৩০ Time View

সাংবিধানিক বিধান ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিনই ছিল তার প্রথম কর্মদিবস।

মতবিনিময় সভায় ড. মঈন খান বলেন, সংবিধানের বিধান ও সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

তবে স্থানীয় সরকার নির্বাচন ঠিক কোন সময় বা কোন মাসে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ মন্ত্রণালয় সরাসরি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে কাজ করে। তাই মন্ত্রণালয়ের কার্যক্রম সফল হলে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডও সফল হবে।

বিগত দিনের বৈষম্য দূর করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জনসেবায় সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন নতুন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় নয়, সরকারের সর্বস্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
Tag :
জনপ্রিয় পোস্ট

আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী

Update Time : ১২:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

সাংবিধানিক বিধান ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিনই ছিল তার প্রথম কর্মদিবস।

মতবিনিময় সভায় ড. মঈন খান বলেন, সংবিধানের বিধান ও সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

তবে স্থানীয় সরকার নির্বাচন ঠিক কোন সময় বা কোন মাসে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ মন্ত্রণালয় সরাসরি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে কাজ করে। তাই মন্ত্রণালয়ের কার্যক্রম সফল হলে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডও সফল হবে।

বিগত দিনের বৈষম্য দূর করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জনসেবায় সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন নতুন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় নয়, সরকারের সর্বস্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ইয়াবা সেবনে বাধা,ঘুমন্ত শি’শুকেও রেহাই দেয়নি খু’নিরা