Dhaka ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

শাবিপ্রবিতে ভর্তিতে এগিয়ে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ হাজার ৬৩৪ শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম থেকে ৩৬২ ও ঢাকা থেকে ৩২৫ জন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের। বিশ্ববিদ্যালয়টি সিলেট বিভাগে অবস্থিত হলেও বিভাগভিত্তিক ভর্তির হিসাবে সিলেট রয়েছে তৃতীয় অবস্থানে।

ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে এসেছেন ৩৬২ জন, যা মোট ভর্তির ২২ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন বা ১৯ দশমিক ৮৯ শতাংশ। আর সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন বা ১৮ দশমিক ২৪ শতাংশ।

চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ৩৬২ জন

১১ জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ থেকে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন ৩৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য জেলা থেকেও শিক্ষার্থীরা শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।

দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন। ১৩ জেলার এই বিভাগে ঢাকা জেলা থেকে ৮৬ জন, কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষার মান ও প্রাকৃতিক সৌন্দর্য তাদের শাবিপ্রবিতে পড়তে আকৃষ্ট করেছে।

চার জেলার সিলেট তৃতীয়

শাবিপ্রবির অবস্থান সিলেট বিভাগে হলেও বিভাগভিত্তিক ভর্তির হিসাবে এই বিভাগ রয়েছে তৃতীয় অবস্থানে। চার জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগ থেকে এবার ভর্তি হয়েছেন ২৯৮ জন শিক্ষার্থী।

এর মধ্যে সিলেট জেলা থেকেই ভর্তি হয়েছেন ১৩২ জন, যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। এছাড়া সুনামগঞ্জ থেকে ৬৫ জন, মৌলভীবাজার থেকে ৫১ জন এবং হবিগঞ্জ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ  র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধর্ষণ মামলার একমাত্র আসামি 'জয়নুল আবেদিন' সিলেট থেকে গ্রেফতার

ময়মনসিংহে ১৭২, রংপুরে ১৬২

ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন ১৭২ জন শিক্ষার্থী, যা মোট ভর্তির ১০ দশমিক ৫৩ শতাংশ।

রংপুর বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৬২ জন বা ৯ দশমিক ৯১ শতাংশ। রাজশাহী বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৫৪ জন বা ৯ দশমিক ৪৩ শতাংশ। খুলনা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১০৮ জন বা ৬ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী।

বরিশাল থেকে সবচেয়ে কম

আট বিভাগের মধ্যে শাবিপ্রবিতে সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগ থেকে। ছয় জেলা নিয়ে গঠিত এই বিভাগ থেকে ভর্তি হয়েছেন মাত্র ৫৩ জন, যা মোট ভর্তির ৩ দশমিক ২৪ শতাংশ।

বিভাগভিত্তিক এই পরিসংখ্যান বলছে, শাবিপ্রবির নতুন শিক্ষার্থীদের বড় একটি অংশ সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়টি সিলেটে অবস্থিত হলেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে এর শিক্ষার্থীসমাজ দিন দিন আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

শাবিপ্রবিতে ভর্তিতে এগিয়ে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট

Update Time : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ হাজার ৬৩৪ শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম থেকে ৩৬২ ও ঢাকা থেকে ৩২৫ জন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের। বিশ্ববিদ্যালয়টি সিলেট বিভাগে অবস্থিত হলেও বিভাগভিত্তিক ভর্তির হিসাবে সিলেট রয়েছে তৃতীয় অবস্থানে।

ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে এসেছেন ৩৬২ জন, যা মোট ভর্তির ২২ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন বা ১৯ দশমিক ৮৯ শতাংশ। আর সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন বা ১৮ দশমিক ২৪ শতাংশ।

চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ৩৬২ জন

১১ জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ থেকে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন ৩৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য জেলা থেকেও শিক্ষার্থীরা শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।

দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন। ১৩ জেলার এই বিভাগে ঢাকা জেলা থেকে ৮৬ জন, কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষার মান ও প্রাকৃতিক সৌন্দর্য তাদের শাবিপ্রবিতে পড়তে আকৃষ্ট করেছে।

চার জেলার সিলেট তৃতীয়

শাবিপ্রবির অবস্থান সিলেট বিভাগে হলেও বিভাগভিত্তিক ভর্তির হিসাবে এই বিভাগ রয়েছে তৃতীয় অবস্থানে। চার জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগ থেকে এবার ভর্তি হয়েছেন ২৯৮ জন শিক্ষার্থী।

এর মধ্যে সিলেট জেলা থেকেই ভর্তি হয়েছেন ১৩২ জন, যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। এছাড়া সুনামগঞ্জ থেকে ৬৫ জন, মৌলভীবাজার থেকে ৫১ জন এবং হবিগঞ্জ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ  টিকাদানের ঘাটতিতে সিলেটে বাড়ছে হাম, সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা