Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই প্রত্যাহার

বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য আনেস আলী সান্তাহার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাকে ফাঁড়ি থেকে সরিয়ে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই এএসআইকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সান্তাহার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে কথা না বলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল। এছাড়া ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে সুবিধা নেওয়া এবং অর্থের বিনিময়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের ছেড়ে দেওয়ার মতো আরও কিছু অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এএসআই আনেস আলীর বক্তব্য পাওয়া যায়নি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই আনেস আলীকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের ভাবমূর্তি রক্ষায় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন।

আরও পড়ুনঃ  কৃষিতে নারী মজুরি পান ২৬% কম
Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই প্রত্যাহার

Update Time : ১০:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য আনেস আলী সান্তাহার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাকে ফাঁড়ি থেকে সরিয়ে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই এএসআইকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সান্তাহার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে কথা না বলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল। এছাড়া ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে সুবিধা নেওয়া এবং অর্থের বিনিময়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের ছেড়ে দেওয়ার মতো আরও কিছু অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এএসআই আনেস আলীর বক্তব্য পাওয়া যায়নি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই আনেস আলীকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের ভাবমূর্তি রক্ষায় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন।

আরও পড়ুনঃ  সিলেটে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা নিয়ে যা বললেন প্রবাসীকল্যান মন্ত্রী