Dhaka ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৬ Time View

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য পেয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে জুরি মেনশন।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবারের উৎসব। ছয় দিনের আয়োজনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি সিনেমা।

পুরস্কার ঘোষণার সময় ‘জয়া আর শারমিন’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা ছবির স্বীকৃতি অর্জন করে। একই বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার সিনেমা ‘রিভার টেলস’। শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’ পেয়েছে জুরি মেনশন।

অন্যদিকে প্রামাণ্যচিত্র বিভাগে সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায়ের ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। এ বিভাগে দ্বিতীয় সেরা হয়েছে দীপ ভূঞার ‘রিভার স্টিল ফ্লোজ’। বাংলাদেশের ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে জুরি মেনশন।

‘জয়া আর শারমিন’ মহামারির সময়কার লকডাউনের পটভূমিতে নির্মিত ৮৬ মিনিটের বাংলা ভাষার একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনেত্রী জয়া এবং তার গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তনের মধ্য দিয়ে নিঃসঙ্গতা, মানসিক নির্ভরতা, শ্রেণিবৈষম্য ও ক্ষমতার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার।

চলচ্চিত্রটির এই আন্তর্জাতিক স্বীকৃতিতে প্রযোজক আবু শাহেদ ইমন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উৎসবে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়াকেও তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের দুটি চলচ্চিত্রের এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের কাজকে নতুন করে তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  মব সংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

Update Time : ১২:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য পেয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে জুরি মেনশন।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবারের উৎসব। ছয় দিনের আয়োজনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি সিনেমা।

পুরস্কার ঘোষণার সময় ‘জয়া আর শারমিন’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা ছবির স্বীকৃতি অর্জন করে। একই বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার সিনেমা ‘রিভার টেলস’। শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’ পেয়েছে জুরি মেনশন।

অন্যদিকে প্রামাণ্যচিত্র বিভাগে সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায়ের ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। এ বিভাগে দ্বিতীয় সেরা হয়েছে দীপ ভূঞার ‘রিভার স্টিল ফ্লোজ’। বাংলাদেশের ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে জুরি মেনশন।

‘জয়া আর শারমিন’ মহামারির সময়কার লকডাউনের পটভূমিতে নির্মিত ৮৬ মিনিটের বাংলা ভাষার একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনেত্রী জয়া এবং তার গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তনের মধ্য দিয়ে নিঃসঙ্গতা, মানসিক নির্ভরতা, শ্রেণিবৈষম্য ও ক্ষমতার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার।

চলচ্চিত্রটির এই আন্তর্জাতিক স্বীকৃতিতে প্রযোজক আবু শাহেদ ইমন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উৎসবে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়াকেও তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের দুটি চলচ্চিত্রের এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের কাজকে নতুন করে তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার