Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লার ভাগাড়ে ‘টাকার বস্তা’, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় ময়লার স্তূপের মধ্যে একটি বস্তা ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তাটির ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার মতো দেখতে বিপুলসংখ্যক নোট পাওয়া যায়। পরে জানা যায়, সেগুলো আসল টাকা নয়; শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি করা নোট।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ময়লার ভাগাড়ে বস্তাটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বস্তার ভেতর নোটের বান্ডিল দেখতে পেয়ে প্রথমে সেগুলো আসল টাকা বলে মনে করেন। খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় বাড়তে থাকে এবং অনেকে নোট নিয়ে যান।

পরে নোটগুলো পরীক্ষা করে এর পেছনে ইংরেজিতে ‘Only for Shooting’ লেখা দেখতে পান স্থানীয়রা। এ কারণে এগুলো সিনেমা বা শুটিংয়ের প্রয়োজনে তৈরি করা নকল নোট বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজনের দাবি, বস্তাটিতে বিপুল পরিমাণ নোট ছিল। কেউ কেউ এর মূল্য প্রায় এক কোটি টাকা হতে পারে বলে ধারণা করলেও পুলিশ এ পরিমাণ নিশ্চিত করেনি।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে কয়েকটি নোট ও একটি বান্ডিল জব্দ করে আলামত হিসেবে রাখা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা নোটগুলোর অনেকগুলোই ছেঁড়া অবস্থায় ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, নোটগুলোর পেছনে ‘Only for Shooting’ লেখা রয়েছে। ফলে এগুলো আসল মুদ্রা নয় বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের অনেকে বস্তা থেকে নোট নিয়ে চলে যান। ফলে মোট কতসংখ্যক নোট সেখানে ছিল, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

ময়লার ভাগাড়ে শুটিংয়ের নোট কীভাবে এল, কারা এগুলো সেখানে ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো বিশেষ উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ স্থানীয়দেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নোটগুলো আসল টাকা নয় এবং সেগুলো বাজারে ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, ৪ জন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ময়লার ভাগাড়ে ‘টাকার বস্তা’, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

Update Time : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় ময়লার স্তূপের মধ্যে একটি বস্তা ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তাটির ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার মতো দেখতে বিপুলসংখ্যক নোট পাওয়া যায়। পরে জানা যায়, সেগুলো আসল টাকা নয়; শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি করা নোট।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ময়লার ভাগাড়ে বস্তাটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বস্তার ভেতর নোটের বান্ডিল দেখতে পেয়ে প্রথমে সেগুলো আসল টাকা বলে মনে করেন। খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় বাড়তে থাকে এবং অনেকে নোট নিয়ে যান।

পরে নোটগুলো পরীক্ষা করে এর পেছনে ইংরেজিতে ‘Only for Shooting’ লেখা দেখতে পান স্থানীয়রা। এ কারণে এগুলো সিনেমা বা শুটিংয়ের প্রয়োজনে তৈরি করা নকল নোট বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজনের দাবি, বস্তাটিতে বিপুল পরিমাণ নোট ছিল। কেউ কেউ এর মূল্য প্রায় এক কোটি টাকা হতে পারে বলে ধারণা করলেও পুলিশ এ পরিমাণ নিশ্চিত করেনি।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে কয়েকটি নোট ও একটি বান্ডিল জব্দ করে আলামত হিসেবে রাখা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা নোটগুলোর অনেকগুলোই ছেঁড়া অবস্থায় ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, নোটগুলোর পেছনে ‘Only for Shooting’ লেখা রয়েছে। ফলে এগুলো আসল মুদ্রা নয় বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের অনেকে বস্তা থেকে নোট নিয়ে চলে যান। ফলে মোট কতসংখ্যক নোট সেখানে ছিল, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

ময়লার ভাগাড়ে শুটিংয়ের নোট কীভাবে এল, কারা এগুলো সেখানে ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো বিশেষ উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ স্থানীয়দেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নোটগুলো আসল টাকা নয় এবং সেগুলো বাজারে ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নিখোঁজ ১৩ বছরের তাহমিদার সন্ধান দেড় মাসেও মিলেনি হতাসায় পরিবার।