Dhaka ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর…

বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা ও ছেলে আটক

সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তাঁর ছেলে ইমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চানশির কাপন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মারামারির অভিযোগের তদন্তে কদর আলীর বাড়িতে যায় পুলিশের একটি দল। সেখানে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাড়ির লোকজনের তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি ধস্তাধস্তিতে রূপ নেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে থানায় খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। এরপর কদর আলী ও তাঁর ছেলে ইমনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদর আলী ও তাঁর ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী সময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় ধস্তাধস্তির কারণ ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরও পড়ুনঃ  শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা ও ছেলে আটক

Update Time : ১২:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তাঁর ছেলে ইমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চানশির কাপন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মারামারির অভিযোগের তদন্তে কদর আলীর বাড়িতে যায় পুলিশের একটি দল। সেখানে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাড়ির লোকজনের তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি ধস্তাধস্তিতে রূপ নেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে থানায় খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। এরপর কদর আলী ও তাঁর ছেলে ইমনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদর আলী ও তাঁর ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী সময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় ধস্তাধস্তির কারণ ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরও পড়ুনঃ  ৩৭০০ বছরের প্রাচীন শত শত জলপাই গাছ, আজও দিচ্ছে ফল